অনন্ত শ্রীবিভূষিত আচার্যপাদ শ্রীশ্রী স্বামী বাসুদেব দাসজী ত্যাগী মহারাজ প্রসঙ্গ (পর্ব - ১)
অনন্ত শ্রীবিভূষিত আচার্যপাদ শ্রীশ্রী স্বামী বাসুদেব
দাসজী ত্যাগী মহারাজ প্রসঙ্গ (পর্ব - ১)
জানকী
বল্লভো বিজয়তে || শ্রী সীতারামাভ্যাং নমঃ || শ্রী হনুমতে নমঃ
লেখনীতে: কিশোর দাস (শ্রী মহারাজ জির কৃপাপ্রাপ্ত শ্রী
রাম কিশোর ভট্টাচার্য)
নমস্কার ও জয় সিয়ারাম,
রামানন্দী সম্প্রদায়ের ভাস্কর, পরম পূজনীয় মহান সাধক এবং আমাদের পরম গুরুদেব অনন্ত শ্রী আচার্যপাদ শ্রী স্বামী বাসুদেব দাসজী
ত্যাগী মহারাজ-এর চরণে
কোটি কোটি দণ্ডবৎ প্রণাম।
যাঁদের পুণ্যময় জীবন, অলৌকিক কর্মসাধন এবং অমৃতময় উপদেশ আমাদের
আধ্যাত্মিক পথের আলোকবর্তিকা, সেই মহাপুরুষের দিব্য জীবনগাথা কোনো একটি লেখায় বা একবারে প্রকাশ করা
অসম্ভব। শ্রী মহারাজ জির অহৈতুকী কৃপা এবং আদেশে, তাঁর সেই আলোকোজ্জ্বল জীবন, সাধনকাল এবং কল্যাণময়ী শিক্ষাকে আমরা এই মাধ্যমে ধারাবাহিকভাবে (বিভিন্ন পর্বে) আপনাদের সামনে তুলে ধরতে চলেছি।
"মহাপুরুষদের
জীবন কথা কেবল পড়ার জন্য নয়, তা নিজের জীবনে ধারণ করে পরমার্থ লাভের পথ প্রশস্ত করার জন্য।"
শ্রী মহারাজ জির পরম কৃপাধন্য শিষ্য শ্রী কিশোর দাস (শ্রী রাম কিশোর ভট্টাচার্য) মহাশয়ের লেখনীর মাধ্যমে গুরুদেবের জীবনের
অন্তহীন অমৃত-কথা পর্বানুসারে নিয়মিত পোস্ট করা হবে। আশা করি, শ্রী মহারাজ জির এই জীবন-প্রসঙ্গ আপনাদের সকলের
হৃদয়কে ভক্তি ও শান্তিতে ভরিয়ে তুলবে এবং আধ্যাত্মিক মার্গে এগিয়ে যেতে সাহায্য
করবে।
গুরুদেবের চরণে প্রার্থনা জানিয়ে আসুন আমরা
সবাই মিলে এই পুণ্যময় কথামৃতের আস্বাদ গ্রহণ করি।
জয় শ্রীরাম। জয় গুরুদেব।
### শিরোনাম পৃষ্ঠা
শ্রীশ্রীঅনন্তশ্রী
স্বামীবাসুদেবদাসজী ত্যাগী মহারাজ
প্রসঙ্গ
কিশোর দাস
---
### প্রকাশনা তথ্য
প্রকাশক :
শ্রী কাশী
দাসজী মহারাজ
শ্রী ভাগবত দাসজী মহারাজ রামায়ণী
তপোবন আশ্রম, বারাণসী
মুদ্রক :
শ্রী অনাদি জানা
গুপ্তপ্রেস
৩৭/৭, বেনিয়াটোলা লেন
কলিকাতা-৯
প্রথম মুদ্রণ (বাংলা) : ১৩৯৫
মূল্য : ৪৫ টাকা
আশ্রয়স্থান :
শ্রীরাম কিশোর
ভট্টাচার্য
১৫/২বি, কলেজ রো
কলিকাতা-৯
১১ডি, মোহিনীমোহন রোড
কলিকাতা-২০
---
### উৎসর্গ
উৎসর্গ
ভক্তগণের করকমলে সাদরে সমর্পিত হইল।
কিশোর দাস
---
### শ্রীগুরু আরতি
॥ শ্রীগুরু আরতি ॥
ও জয় গুরুবেদ হরে, স্বামী জয়
গুরুবেদ হরে।
সকল পদারথ পূরণ চরণ পরাগ করে ॥
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব দেবে রূপা।
হে পুরণ পরমেশ্বর যোগিন মে ভুপা ॥
ত্রিবিধ তাপ কে হারক মন শীতল কর্তা ।
আনন্দ মঙ্গলদায়ক পাপন কে হর্তা ॥
দুখ দারিদ্র বিনাশক সুখ সম্পত্তি দাতা।
দুনীলোক সর্বাক অমৃত জন ত্রাতা ॥
ভবসাগরকে তারক মুক্তি কে দানী।
জীবন জনম সুধারক শরণাগত জানী ॥
মোহ বিকার বিদারক জ্ঞান হিয়ে কারী ।
সদ্গুণ সকল বসাবক দুরগুণকে হারি ॥
মেরে উর ন কষ্ট মৈ হুঁ তব দাসা।
সব প্রকার হৈ হমকো পদপঙ্কজ আশা ॥
করম বচন মন সেবক নিজ ভক্ত দীজে।
পরম দয়ালু কৃপালু নাথ দয়া কীজে ॥
গুরু মূরতি কী আরতি জো কোঈ জন গাবে।
কহতে দাস ভগবত জীবন ফল পাবে ॥
শ্রীমহান্ত ১০৮ স্বামী ভগবতদাস রামায়ণী
---
### মঙ্গলাচরণ
— মঙ্গলাচরণ —
"মঙ্গল আদি বিচাৰি রহ, বস্তু ন
অউর অনুপ ॥”
শ্রীবাসুদেব কো যশ গাবতে, শ্রীবাসুদেব
মঙ্গলরূপ ॥
সব ভক্তন নির্ণয় কিয়ো, শ্রীবাসুদেব
জীবনদর্শন পাউ ॥
শ্রীবাসুদেবদাস দাস ভগবত হিন্দি ভাষা গাউ ॥
বঙ্গদেশ ভক্তন সব য়াহ বঙ্গভাষা ইচ্ছা কিয়ো
শ্রীগুরু বাসুদেব চরণ সরোজ নিবেদন কিয়ো ॥
দাস কিশোর বৈঠত , শ্রীগুরু
চরণাম্বুজ ছায়।
বাঞ্ছাকল্পতরু আজ্ঞা দই বঙ্গভাষা লিখি যায়॥
আজ্ঞা লৈ ধরি চরিত বিস্তারি বঙ্গভাষা বন্ধ
কিয়ো।
জান্যো নিজমতি
এ পোই , শুন্যো নাভা প্রিয়দাস হৃদি প্রবেশ কিয়ো ॥
এসে বিচারি, গুরু পদাম্বুজ
ধ্যান ধরি, কিয়ো প্রয়াস।
শ্রীনাভা
ঈশ হৃদয় বিরাজি ভাষান্তরিত করায়ো অনায়াস ॥
"ইহ রুচি কি রুচি সূচি কি সূচি , সুখদাই
ভবখেদ মিটাই হে।
হৃদে সরসই জোপে শুনিয়ে সদাই ইহ ভক্তি দায়িনী শ্রীগুরুচরিত গাই ॥”
চরিত মধুরতাই , অনুপম অঘাই অতি
ছবি ছাই মোদ ঝরিসি লাগাই হৈ ।
নিজ রচনা কি বড়াই নিজ সুখ ন ভলাই শ্রীগুরু কোহাই যাতে পৌরীক সুনাই হৈ ॥
(ভক্তমালের অনুসারে)
কিশোর দাস

Comments
Post a Comment